শীতকালীন সবজি
শীতের সবজিতে কমেছে দাম, চড়া মাছ-মাংসের বাজার
শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করায় রাজধানীর বাজারে কয়েক ধরনের সবজির দাম কমেছে। শিম, ফুলকপি, বাঁধাকপি ও মুলার মতো মৌসুমি সবজির দাম কিছুটা কমায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। তবে টমেটো, কাঁচামরিচ, গাজর ও গোল বেগুনের দাম এখনো বেশি। অন্যদিকে মাছ-মাংসের বাজারে গত সপ্তাহের তুলনায় উল্লেখযোগ্য পরিবর্তন নেই। ফলে সবজিতে কিছুটা স্বস্তি মিললেও মাছ-মাংস কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা।